রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ভাবিকে ধর্ষণের চেষ্টাকারী দেবরের নামে মামলা করেছে ভুক্তভোগী নারী। এঘটনাটি উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের বরাতী সরকারপাড়া গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সরকার পাড়া গ্রামের মৃত্যু ওজি মামুদের ছেলে তোফাজ্জল হোসেনের স্ত্রী মোছাঃ শিল্পী বেগম (৩৫) বাড়ির বাহিরে প্রকৃতির চাপে (বাথরুমে) বাহির হলে ওতপেতে থাকেন আপন দেবর মোজাম্মেল হোসেন (ভগলিত) ভাবিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন । এঘটনায় এলাকাবাসী প্রশাসনের কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন। ভুক্তভোগীর স্বামী তোফাজ্জল হোসেন বলেন, আমার স্ত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করছে মোজাম্মেল হোসেন (ভগলিত)। এঘটনার সংক্রান্তে আমি (তোফাজ্জল হোসেনে) বিচারের দাবি করলে আমাকেও মারপিট করে গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে মাহে আলম সরকার জুয়েল, জামিল এবং মানিক মিয়া। তারা প্রভাবশালী তাদের দাপটে এলাকার মানুষ ভয়ে ঘটনার স্বাক্ষী পর্যন্ত দিতে চায় না। তারাগঞ্জ থানার ওসি কে এম ফারুক আহম্মেদ বলেন,গত ৫জুলাই ধর্ষণের চেষ্টা ঘটনায় ৪ জনের নামে ৭ জুলাই মামলা হয়েছে।