মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে রাস্তা পার হতে গিয়ে রঙমালা (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রঙমালা সিংগাইর উপজেলার নয়াডাঙ্গি গ্রামের মৃত উমর আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রঙমালা সড়ক পার হওয়ার সময় মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়েই চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রঙমালাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।