1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ নিয়ে আজ ১০ জুলাই দুপুরে মোংলা বন্দর কতৃপক্ষের সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলন আয়োজন করে কতৃপক্ষ। সংবাদ সন্মেলনে বন্দর কতৃপক্ষের সদস্য ( অর্থ) কাজী আবেদ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮৩০ টি। আর জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ টি। ২০২৪-২৫ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিকটন, লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ মেট্রিকটন। ২০২৪-২৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১.৪৫৬ টিইইউজ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০.০০০ টিইইউজ। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে ৩৪৩৩৩.০০ লাখ টাকা। আর লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩৮৭.০০ লাখ টাকা। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে গাড়ি আমদানি হয়েছে ১১৫৭৯ ইউনিট। তিনি বলেন, মোংলা বন্দরে বার্ষিক ১৫০০ টি জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে ১.৫ কোটি মেট্রিকটন। কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১ লাখ টিইইউজ ও গাড়ি হ্যান্ডলিং সক্ষমতা ২০.০০০ ইউনিট। তিনি আরো বলেন, মোংলা বন্দরের প্রধান চ্যালেঞ্জ গুলো হলো ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিং এর মাধ্যমে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা বৃদ্ধি এবং সংরক্ষণ। নিরাপদ ও দুষনমুক্ত পরিবেশ বান্ধব চ্যানেল নিশ্চিত করন। দক্ষিন পশ্চিম অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ চাহিদা পুরনের জন্য বন্দরের সক্ষমতা বৃদ্ধি। পুরাতন সহায়ক জলযান প্রতিস্থাপন ও নতুন জলযান সংগ্রহ। বিদ্যমান জলযান ও ইকুইপমেন্ট মেরামত সুবিধা সৃষ্টি করা, দক্ষ ও পর্যাপ্ত জনবল সৃষ্টি করা। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, বন্দর কতৃপক্ষের পরিচালক ( বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো: সিদ্দকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আবজালুল ইসলাম, উপ পরিচালক ( বোর্ড ও জনসংযোগ) মো: মাকরুজ্জামান ও উপ প্রধান অর্থ ও হিসাবরক্ষন কর্মকর্তা মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.