যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুল ইসলাম (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক
মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার গোগা বাজার কলেজ মোড় এলাকায় বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশ জানায়, এস আই (নিঃ) মোঃ মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোগা এলাকায় মাদকবিরোধী বিশেষ
অভিযান পরিচালনা করে। এ সময় আজিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার মোঃ আজিজুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নওয়াপাড়া (শ্বেতপুর উত্তরপাড়া) গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে
এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আজিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।