1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩ দেখেছেন

৯ জুলাই  মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এরপর ২০২৫ সালের জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কমলগঞ্জ থানার জনাব আবু জাফর মোঃ মাহফুজুল কবির।

এছাড়া বড়লেখায় মন্দিরে চুরির ঘটনা উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বিশেষ পুরস্কার লাভ করেন। এর পাশাপাশি পুলিশ অফিসের এলআইসি, অপরাধ শাখা এবং পুলিশ কন্ট্রোল রুমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.