1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

আশুলিয়ার বাইপাইল মোড়ে খানাখন্দ প্রতিনিয়ত দুর্ঘটনা: সংস্কারের অভাবে বাড়ছে ভোগান্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সাভারের আশুলিয়ার বাইপাইল মোড় ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। রাস্তার সর্বত্র সৃষ্টি খানাখন্দ, ধীরগতির সংস্কার কাজ এবং যানজটের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । অথচ, রাস্তা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে,রপ্তানি থেকে বাইপাইল মোড় মহাসড়ক প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে গভীর গর্ত ও খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে এসব স্থান ডুবে গিয়ে যানবাহন চলাচলে আরও বাধা সৃষ্টি করছে ।

বাস, ট্রাক ও প্রাইভেট কারচালকরা জানান, এই রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর এবং প্রায়ই যানবাহনের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অনেক সময় গাড়ির চাকা গর্তে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা । এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন , কিন্তু রাস্তার সংকীর্ণতা ও খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি ছুটির সময় যানবাহনের চাপ বেড়ে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয় ।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী বলেন, এই রাস্তা দিয়ে অফিসে যেতে গিয়ে প্রতিদিনই কমপক্ষে ২-৩ ঘণ্টা আটকে থাকি। রাস্তা মেরামতের নামে শুধু ইট-বালি ঢেলে দেওয়া হয়, যা কয়েক দিন পরেই ভেঙে যায়।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলমান থাকায় নিচের সড়কটি উপেক্ষিত বলে অভিযোগ। সড়ক ও জনপথ বিভাগ কয়েক দফায় সংস্কারের কথা বললেও তা কেবল অস্থায়ীভাবে করা হয় । প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন দাবি করেন,অচিরেই রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে, কিন্তু স্থানীয়রা এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা দ্রুত রাস্তা পুনর্নির্মাণ এবং টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের আরও কঠোর তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন তারা । আশুলিয়ার বাইপাইল মোড় ও সংলগ্ন সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত ও স্থায়ী সমাধান না পেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.