বড় ব্রিজ এলাকায় সিএনজির যত্রতত্র পার্কিং এবং বেপরোয়া চলাচলের কারণে দীর্ঘ যানজট লাগে। এসময় এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের গাড়ি আটকে দেয় সিএনজি চালকরা। এসময় চালক প্রতিবাদ করাই তাকে মারধর করেন তারা। এঘটনার খবর পেয়ে সিএনজি স্ট্যান্ডে কয়েকজন শিক্ষার্থী এসে ঘটনা জানতে চাইলে তাদেরকেও গালিগালাজ ও মারধর করেন সিএনজি চালকরা। এসময় এডওয়ার্ড কলেজ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের নানা হুমকি দিয়ে বের করে দেন। পরে এঘটনায় কলেজ গেটের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা।