1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বরগুনার ভূতমারা খালটি কচুরি পানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদের জন্য একমাত্রই খালটি কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি অপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে দিন দিন খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ব্যান্ড সুইজ রয়েছে।  যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । ব্যান্ড স্লুইস ভেঙে নতুন করে তিন চুঙ্গা স্লুইসগেট নির্মাণের দাবি করেন তারা।

এ সময় তাঁরা বলেন, ভুতমারা এই খালটি আজ পর্যন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলী জমি এক ফসলে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না । তাই  দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে স্লুইস নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।  এসময় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.