1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রাজশাহীতে মহানগরী টিকা পাড়ায় বালুর নিচ থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুন্ঠিত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  ৬ জুলাই গভীর রাতে র‌্যাব-৫ এর একটি বিশেষ দল এ অভিযান চালায়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাত্র আন্দোলনের সময় বোয়ালিয়া থানার একটি আগ্নেয়াস্ত্র লুন্ঠন করা হয়েছিল। পরে সেটি টিকাপাড়ার একটি বালুর স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১২টার দিকে র‌্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

বালুর স্তূপের নিচে ২ ফুট গভীরে লুকানো ছিল পিস্তল অভিযান চলাকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বালুর স্তূপ খুঁড়ে আনুমানিক দুই ফুট গভীরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি।

কোন থানার অস্ত্র নিশ্চিত নয় উদ্ধার করা পিস্তলের বিষয়ে বোয়ালিয়া থানার ওসি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে ঠিক কোন থানার অস্ত্র, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ, পিস্তলের বাটে খোদাই করা নম্বর ঘষে মুছে ফেলা হয়েছে।

থানায় হস্তান্তর অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেওজানান।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.