হৃদয়ে সৈয়দপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে চলছে।সেই ধারাবাহিকতায় সৈয়দপুরে একজন অসহায় মহিলাকে ঘরের বন্দোবস্ত করে দিয়েছেন এই সংগঠনটি।জানা যায়,উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাসিন্দা আম্মাতোন খাতুন। বয়স প্রায় ৬০ ছুইছুই। একমাত্র মেয়ে ও নাতিকে নিয়ে বসবাস করেন কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে।আম্মাতোন খাতুনের স্বামী মারা গিয়েছে ২ বছর আগে।
একমাত্র মেয়ে লালবিবি(২৮) বিয়ের কয়েক বছরের মাথায় স্বামী মারা যায়,এরপর একমাত্র ছেলে মোঃ লাভলু(৮)কে নিয়ে মায়ের একটি মাত্র ভাঙ্গা ঘরে বসবাস করেন বিধবা লালবিবি।নেই কোন তাদের আয়ের উৎস।বাধ্য হয়ে মেয়ে লালবিবি খাতুন কাজ নেন স্থানীয় একটি কোম্পানিতে।
সারাদিনে আয় হয় ২৫০ টাকা তা দিয়েই ছেলে ও বৃদ্ধা মা কে নিয়ে খেয়ে না খেয়ে বেচেঁ আছেন তারা।থাকার একটি মাত্র অবলম্বন ঘরটিও জোরাতালি দিয়ে চলছে তাদের জীবনযুদ্ধ।
যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।সেই জায়গায় ঘর মেরামত করার মতো সমর্থ্য নেই।পরে শরনাপন্ন হন হৃদয়ে সৈয়দপুর সংগঠন কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ রিদয় ইসলামের কাছে।
রিদয় ইসলাম বিষয়টি সংগঠনের সভাপতি সহ সদস্যদের অবগত করলে নিজ অর্থে একটি নতুন ঘর করে দেয়ার উদ্যোগ নেন।
সেই ধারাবাহিকতায় ৬ জুলাই রবিবার অসহায় আম্মাতোন খাতুনকে একটি নতুন ঘর উপহার দেন হৃদয়ে সৈয়দপুর সংগঠন।ঘর উদ্ধাধোন কালে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আব্দুর রাজ্জাক রাজু,আজাদ মিয়া,কেন্দ্রীয় সভাপতি জোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মোঃ রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রিদয় ইসলাম, কাশিরাম ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম,মেসকাত রিদয়,তহিদুল ইসলাম, জনি সরকার,মোঃ রুবেল ইসলাম,মোঃ রাব্বানী ইসলাম,মোঃ নাদিম ইসলাম,
ইয়াসির আরাফাত,সামিউল ইসলাম, মো আকাশ, মোঃ রাজু,সাজু ইসলাম, সাব্বির ইসলাম, সবুজ ইসলাম।এ বিষয়ে সংগঠনটির কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুবেল ইসলাম জানান আম্মাতোন খাতুন মেয়ে ও নাতিকে নিয়ে খুব কষ্টে মানবতার জীবনযাপন করেছে,বৃষ্টি হলে ভাঙ্গা ঘরে পানি ঢুকতো।আমরা তার সার্বিক দিক বিবেচনা করে ঘরটি নির্মাণ করে দিলাম।সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদম মমিনুর রহমান জানান,হৃদয়ে সৈয়দপুর সংগঠন আর্তমানবতার সেবায় সাতটি বছর ধরে কাজ করে যাচ্ছে।
আমরা এই সাত বছরে গরীব মেয়ের বিয়ের বিদায় অনুষ্ঠান,গন সুন্নতে খাৎনা, ছাগল বিতরণ, দোকান নির্মাণ, সেলাই মেশিন বিতরণ সহ দরিদ্রদের স্বাবলম্বী করনে কাজ করে যাচ্ছি।এমন মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।