1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

১৬ বছরে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি : আলী আজগর লবি।

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা -৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, আওয়ামীলীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা এবং সাম্যর বাংলাদেশ গড়ার। আজ ৫ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ২০০১ সালে তিনি খুলনা – ২ আসন থেকে তিনি নির্বাচনে জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রিয় বিএনপির উদ্ধর্তন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা – ৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা -৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়া সহ ডুমুরিয়ার উত্তারাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া – ফুলতলা হবে উন্নয়নের রোল মডেল। এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম সরোয়ার, ডা. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগ, খান আরাফাত হোসেন প্রমুখ। প্রসঙ্গত, মোহাম্মদ আলী আজগর লবী ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের এক সম্ভান্ত পরিবারের সন্তান। তার বাবা মৃত: এইচ এম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। পরিবার পরিজন নিয়ে তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। আলী আজগর লবী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.