1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজন আটক

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চারজন হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.