1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আড়াইহাজারে বসত বাড়িতে অগ্নিকাণ্ড , ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরীফপুর গ্রামে জামালের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন জামাল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জামালের আত্মীয় ইকবাল হোসেন বাবু বলেন, তার ভাইয়ের বাড়ির আশেপাশে জুয়ার আখড়া রয়েছে। আমাদের মনের আশংকা কেউ হয়তো পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি তদন্তের মাধ্যমে আগুনের রহস্য উদঘাটন করতে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হবে। আশা করি তদন্তেই বেরিয়ে আসবে শর্টসার্কিট নাকি নাশকতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.