1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আওয়ামী লীগের দোসর ফারুকের বহাল তবিয়তে

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

অলৌকিক ক্ষমতাবলে নরসিংদী জেলার আওয়ামী লীগের দোসর ফারুক আহম্মেদ খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে বহাল তবিয়তে এবং উক্ত অফিসের সবকিছুর নিয়ন্ত্রণকারী। এ বিষয়ে গণমাধ্যমকে ফারুক জানান, সে ২০১৪ সাল থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে কর্মরত আছে, তবে উক্ত অফিস থেকে প্রথমে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে বদলী করা হলেও সে সংযুক্তিতে গাজীপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসেই রয়ে যায় এবং কাজ করতে থাকেন। ৫ আগষ্ট ২০২৪ সালে আওয়ামী দুঃসাশনের অবসান হলেও ফারুক আহম্মেদ খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরেই রয়ে যায়। যদিও ৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে তাকে খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুর থেকে খাদ্য নিয়ন্ত্রক অফিস, নরসিংদীতে শুন্যপদে হিসাবরক্ষক পদে বদলী করা হয়। কিন্তু ১৯ দিন পর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, ঢাকা দপ্তরের ১৩.০১.০০০০.০০০.১৯.০০২.২৪.৩৬৬ নং স্বারকের প্রজ্ঞাপনে, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নরসিংদী এর ২৪/০২/২০২৫ ইং তারিখের ১১২ নং স্বারকের ছাড়পত্র মোতাবেক ২৫/০২/২০২৫ ইং তারিখে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে আবারও সংযুক্তিতে যোগদান করে। জানা যায়, ফারুকের এক চাচা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং নরসিংদী ৪ আসনের এমপি ও শিল্প মন্ত্রী থাকার কারণে সে অফিসের আইনকে কিছুই মনে করতেন এবং মানতেন না।
দীর্ঘ ১১ বৎসর সে ক্ষমতার অপব্যবহার করে গাজীপুর জেলায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে কাজ করিতেছেন। তন্মধ্যে প্রথমে হিসাব রক্ষক পদে না থাকিলেও, সে হিসাবরক্ষক চেয়ার, টেবিল ও অফিস কক্ষ ব্যবহার করেছেন এবং গাজীপুরের ডিসি ফুড শফি আফজালুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর সাথে অসদাচরণ করেছেন। এ সকল অসদাচরণের কারণে আচরণবিধি সরকারী শৃংখলা আপিল বিধিমালা ২০১৮ মোতাবেক ৩০ নং ধারায় উল্লেখ আছে যে, যদি কেহ আচরণবিধি ভঙ্গ বা লঙ্গন করে বা শৃংখলা পরিপন্থী কাজ করে, তাহলে ধারা ৩২ এর উপধারা খ এর (ঈ) মোতাবেক সর্বোচ্চ শাস্তি চাকুরী থেকে বহিস্কার উল্লেখ আছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরের ডিসি ফুড শফি আফজালুল আলম ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের আরসিএফ সুরাইয়া খাতুন কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করেই তাকে সংযোক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরেরই রাখেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নজরে এনে ফারুক এবং তার দোসরদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর দাবী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.