1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনা নগরীতে ১৯ হাজার পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা নগরীতে ১৯ হাজার পিচ ইয়াবা সহ মো: ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১ লা জুলাই দুপুর ১ টার দিকে নগরীর হরিনটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মোঃ মতিয়ার রহমানের ছেলে। মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে হরিনটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার জানান, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহন থেকে যাত্রী ওমর ফারুক নেমে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যান। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাসি করে ১৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তবে সে এ ব্যাবসার সাথে জড়িত অনেকের নাম বলেছে তা তদন্ত সার্থে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.