1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে স্বজন ও এলাকায়বাসীর বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতালি ফেরত এক প্রবাসীর মরদেহ ফেলে পালিয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। এঘটনায় রাজৈরে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা ও ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও ইতিমধ্যে হয়েছে। যদিও অভিযুক্ত দুইজন আসামী গ্রেপ্তার রয়েছে। এরি জেরে প্রবাসী হালিমের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে রাজৈর থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুদ্ধ স্বজনরা। যদিও রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খানের আশ্বাসে বিক্ষোভকারী একপর্যায়ে চলে যায়। ঘটনার পরে প্রবাসী হালিমের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলায় সবুজ ও আরিফা নামে দুইজন গ্রেপ্তার রয়েছে।

০১ জুলাই  ১২টার রাজৈর থানার মোড় এলাকায় গোপালগঞ্জ ব্রীজ থেকে কয়েকশ লোকজন ব্যানার হাতে নিয়ে রাজৈর থানার সামনে গেলে, থানার মুল গেট আটকে দেয় নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা, একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা থানার গেটে ধাক্কা দিয়ে খুলতে চেষ্টা করে, তবে পুলিশ সদস্যদের আশ্বাসে সান্ত হন তারা। পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খান এসে স্বজন ও এলাকায়বাসির সাথে কথা বলেন ও বাকি অন্য আসামীরদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসীর মাদ্রাসা পড়ুয়া মেয়ে হিমু আক্তার, ছেলে হাছিব খান, বোন রাশিদা বেগম, জুলেখা বেগম, পারভীন বেগম, বোন জামাই আলি রাজ, ভাবী রিনা আক্তার, হাজি জাফর শেখ, সজী বেগমসহ প্রমূখ।

গত ২৪ জুন মঙ্গলবার রাজৈর উপজেলার নগরগোয়ালদির মৃত কলম খানের ছেলে ইতালি প্রবাসী হালিম খান তার শশুরবাড়ি দ্বারাদিয়া গেলে। তখন তাকে রাত ৪টার দিকে মৃত অবস্থায় রাজৈর হাসপাতালে হালিম কে রেখে পালান তার স্ত্রীসহ কয়েকজন। হাসপাতালে মরদেহ রেখে সটকে পরেন তারা। প্রবাসী হালিমের পরিবারের অভিযোগ, হালিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.