গতকাল রাত আনুমানিক ১১.০০ ঘটিকার সময় সাধুনগর তিন রাস্তার মোড়ে কাশিমপুর থানার তিন সোর্স বাবু, মানিক, ফরিদ সহ ৬ জন কে সন্দেহ মূলক তল্লাশি করে ২৭ গ্রাম হিরোইন ও ১২০ পিস ইয়াবা সহ আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
প্রকাশ থাকে যে কিছুদিন পূর্বেও এই সকল ব্যক্তিদের একই কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আটক করেন কাশিমপুর থানা পুলিশ। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে করা হলো।