1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০) এবং কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের স্বামীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

টঙ্গীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও অভিযানের পর মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। পুলিশের এমন উদ্যোগে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.