1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

চোখের সামনে আইন ভাঙছে লেগুনা, সাভার হাইওয়ে পুলিশ নীরব দর্শক

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

আরিচা মহাসড়কে প্রতিদিনই চলছে শত শত অবৈধ লেগুনা। অথচ এসব দৃশ্য সাভার হাইওয়ে থানার সামনেই ঘটলেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। ফলে সাধারণ মানুষ মনে করছেন, এই নিরবতা কোনো অদৃশ্য সমঝোতার ইঙ্গিত বহন করছে।

মহাসড়কে যেসব লেগুনা চলাচল করছে, তার অধিকাংশের নেই কোনো বৈধ কাগজপত্র। নেই ফিটনেস, নেই রোড পারমিট, এমনকি চালকদের অনেকের নেই ড্রাইভিং লাইসেন্সও। অধিকাংশ লেগুনায় অন্য জেলার নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে, যা আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

এ নিয়ে এক স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন দেখি এই অবৈধ লেগুনাগুলো কিভাবে পুলিশ চোখের সামনে দিয়ে চলে যায়। কেউ কিছু বলে না, যেন এটা স্বাভাবিক হয়ে গেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে অবৈধ যান চলাচল শুধু আইনের অবমাননা নয়, বরং যাত্রীদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এছাড়া এসব লেগুনা নিয়মিত ট্রাফিক জ্যাম এবং যাত্রী হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, “প্রতি মাসেই কিছু চাঁদা দিতে হয়, তাহলেই সমস্যা হয় না। তাই পুলিশ কিছু বলে না।”

সচেতন মহল মনে করছে, এভাবে আইন ভাঙতে দিতে থাকলে শুধু জনদুর্ভোগ বাড়বে না, প্রশাসনের প্রতি মানুষের আস্থাও হারিয়ে যাবে। তাই অবিলম্বে সাভার হাইওয়ে থানার দায়িত্বরতদের কঠোর মনিটরিং এবং জবাবদিহিতার আওতায় আনার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.