1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

“নৌবাহিনীর সহায়তায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত”

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় নৌবাহিনীর সহায়তা নেওয়া হতে পারে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গেও আলোচনা হয়েছে। শনিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও ছিলেন। চটগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল এনসিটি পরিচালনার মেয়াদ আগামী ৬ জুলাই শেষ হচ্ছে। এ টার্মিনাল দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসা বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ইতিমধ্যে বন্দর নিজস্ব উদ্যোগে এ টার্মিনাল পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে। যদিও এটি দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তবে এর বিরোধীতা করে আসছেন বন্দরে কাজ করা শ্রমিকরা ও রাজনীতিবিদরা।

বিদেশি কোম্পানিকে টার্মিনাল না দেওয়ার দাবিতে শনিবার একটি লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে আসে। বাহিরে যখন লংমার্চের সমাবেশ হচ্ছিল ঠিক তখন বন্দরের ভেতরে এনসিটি পরিচালনা নিয়ে হয় নানা আলোচনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.