1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে আরেফিন আজিজ সরদার সিন্টু, উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।
২৮ জুন দিনভর তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা, তৈয়বের মোড়, হাসানগঞ্জ বাজার ও বামনডাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং আগামী দিনের রাজনৈতিক ভাবনা নিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন-
মো. আরেফিন আজিজ সরদার সিন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত মো. আজিজার রহমান সরদারের ছেলে। পিতার রাজনৈতিক ঐতিহ্য ও জনপ্রিয়তাকে সঙ্গী করে তিনিও স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছেন।
গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তারা স্থানীয় উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলোর কথা তুলে ধরেন। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন,‘সুন্দরগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার মানুষ অনেক দিন ধরে সৎ, সাহসী ও জনকল্যাণমুখী নেতৃত্বের অপেক্ষায় আছেন। আমি সেই বিশ্বাস নিয়েই রাজনীতিতে এসেছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি জনগণের সেবক হতে চাই, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।’
গণসংযোগের এমন কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ ও আগ্রহ দেখা গেছে। নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে এরই মধ্যে একধরনের উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.