বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আওতাধীন ৫নং দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠান ২৭ জুন সন্ধ্যা ৭টায় দশপাইকা বাজারে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলে উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ ও সদস্য কবি এসপি সেবুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী বাহার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, আব্দুল মোমিন, উপজেলা যুবদলের সদস্য সুলতান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মকবুল হোসেন, তাজেক আলী, আব্দুল হান্নান, জজ মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিছবাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব আহমদ, মাওলানা আশরাফ, ময়নুল হক ইমন, রুমন খান, আব্দুস সালাম, এনামুল হক খোকন, নূর হোসেন, সুমন উল্লাহ। এছাড়াও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।