1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” (৪২ বিজিবি) র জনসচেতনতামূলক কর্মসূচি পালিত”

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত রক্ষাকারী ইউনিট হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষ্যে ২৬ জুন ২০২৫ তারিখ বিজিবি, দিনাজপুর কর্তৃক পরিচালিত শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুলে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, মাদকপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক, দিনাজপুরের উদ্যোগে আয়োজিত র্যা লি ও আলোচনা সভায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে বিজিবি এর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। একইসাথে, অধীনস্থ বিওপিসমূহেও স্থানীয় জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়, যার মাধ্যমে সীমান্ত এলাকাবাসীকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা হয়।

সীমান্ত নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর প্রতিটি বিজিবি সদস্য প্রতি ইঞ্চি সীমান্তকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা, মাদক এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি হবে ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই লক্ষ্য অর্জনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.