1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার বিশেষ অভিযানে  মোটরসাইকেলসহ কিশোর গ্যাংয়ের ০২ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি দল ২৭/০৬/২০২৫ খ্রি. রাত্রী অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর দুইজন সদস্যকে গ্রেফতার করে। ডিবির টিম গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০২ টি ধারালো বার্মিজ চাকু ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুসারে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ০১ জনের তিনতলা বসত বাড়ীর শয়ন কক্ষ হতে ০৪ টি বিভিন্ন রকমের বার্মিজ চাকু ও ০১ টি ছোরা উদ্ধার করে। গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.