1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জে১১লাখ টাকা,সীম কার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকার গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা নগদ ১১লাখ,৪ হাজার৪৯২ টাকা বিপুল পরিমাণ সীম কার্ড,মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহীনি।

সোমবার মাঝ রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়।

আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ(২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া(৫০),তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ,বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গেল মাঝ রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু হয়, আজ সকাল পর্যন্ত চলে অভিযান,এ অ়ভিযানে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার,৪৯২টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা,২টি হার্ড ডিক্স,৭টি মোবাইল ফোন,টাকা গোননা মেশিন,১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস সহ তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.