বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড. এম জাহিদ হোসেন বলেন, ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই। বিএনপি ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত, শহীদ জিয়ার আদর্শের দল। রাজপথে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছে, কিন্তু জনগণ জেগে উঠেছে—এবার হারানো ভোটের অধিকার তারা ফিরিয়ে আনবেই।
২২ জুন দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড.এম জাহিদ হোসেন। মৌলভীবাজার সাইফুর রহমান ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত সম্মেলনে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহব্বায়ক
বদরুল আলম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ মালেক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মুকিত ও নির্বাচন কমিশনার বকসী মিছবাহ উর রহমান।
এর আগে অনুষ্টানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্টানটির শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। পরে কাউন্সিল ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেল ৪ টা পর্যন্ত।
দিন ব্যাপী ভোট গ্রহণ শেষে বিকেল ৫:৩০ মিনিটে ঘোষনা করা হয় ফলাফল, এতে সভাপতি পদে ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মুজিবুর রহমান মজনু, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ফখরুল ইসলাম পেয়েছেন ৪১১ ভোট।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদিকুর রহমান সাদিক ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, উনার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ফখরুজ্জামান পেয়েছেন ২২৬ ভোট,একই পদে রুয়েল বক্স পেয়েছেন ১৯৫ ভোট,আব্দুল করিম ইমানী পেয়েছেন ১৮১ ভোট।
এবং সাধারণ সম্পাদক পদে ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্ধী
রানা খান শাহীন পেয়েছেন ২৭৬ ভোট।
সিনিয়র যুগ্ম সাধারণ সস্পাদক পদে মোঃ শফিউর রহমান ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্ধী সেজুল আহমদ ২১৭ ভোট পেয়েছেন,একই পদে মোঃ জিল্লুর রহমান পেয়েছেন ১৪৫ ভোট এবং মোঃ মুজিবুর রহমান পেয়েছেন ১৩৪ ভোট।
সাংগঠনিক পদে মোঃ কাজল মাহমুদ ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,এবং উনার নিকটতম প্রতিদ্বন্ধী তোফায়েল আহমদ ২২০ ভোট পেয়েছেন,একই পদে বদরুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট,মোঃ আব্দুর রহমান সোনাওর ৭১ ভোট।