আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ জেলার ফুলপুরে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপি। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির এক মাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ মোতাহার হোসেন তালুকদার এর নির্দেশে ২৩/০৬/২৫ তারিখে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল এর নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেনখান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃওয়াজেদুলইসলাম, উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোঃ হেলালউদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম রুবেল, পৌর বিএনপি বিপ্লবী সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি ও ফুলপুর উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি মোঃসানোয়ারহোসনে খান, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব মোঃ মহিবুল হক টুটুল ও ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।