1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

সড়কে লাল পতাকা দিয়ে চাঁদাবাজি, ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে জোরপূর্বক চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন আমদানিকারক গ্রুপ, ট্রাক মালিক-শ্রমিক সংগঠন, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং শ্রমিক সমন্বয় কমিটি।রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সম্মেলনের আয়োজন করে আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং শ্রমিক সমন্বয় কমিটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতিটি ট্রাক থেকে ১৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত অবৈধ চাঁদা আদায় করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অবিলম্বে এই অবৈধ চাঁদাবাজি বন্ধ না করা হয়, তাহলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.