গাজীপুর মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আজ চন্দনা চৌরাস্তায় অস্থায়ী কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয় এবং উপস্থিত সাংবাদিকগণের অংশগ্রহণে আলোচনাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোঃ সানাউল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম মানিক, সিনিয়র সাংবাদিক মোঃ সানাউল্লাহ নূরী এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার এবং প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন সাধারণ সম্পাদক এম. আকতারুজ্জামান। সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ।
সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। আগামীতে বার্ষিক বনভোজন এবং সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে ২০২৬ সালের ক্যালেন্ডার প্রকাশের জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং বনভোজনের জন্যও ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল—প্রেসক্লাবের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব থেকে বিরত থাকার আহ্বান এবং পেশাদার সাংবাদিকতার আদর্শ বজায় রাখার অঙ্গীকার।
সভায় উপস্থিত ছিলেন: মোঃ মজিবুর রহমান নয়ন, কবি জসীমউদ্দীন ভূঁইয়া, মকবুল হোসেন, সোহরাব হোসেন পিয়াস, মোঃ মেহরাব হোসেন, মোঃ আলমগীর হোসেন, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মানিক, রাজিকুল ইসলাম, আব্দুল হাকিম, মীর হেলাল, ফিরোজ মিয়া, মাজহারুল ইসলাম বোরহান, মাসুদ রানা, রাজু আহমেদ, এম হাসিবুজ্জামান, বকুল সরকার, গিয়াস উদ্দিন, প্রবাল শেখসহ আরও অনেকে।
সভা শেষে উপস্থিতদের মধ্যে আপ্যায়নের জন্য খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি ছিল সাংবাদিকতা ও সংগঠনের প্রতি একাগ্রতা এবং একতা জোরদারের অনন্য দৃষ্টান্ত।