1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিরাজগঞ্জে বেলকুচিতে মাদকসেবী কিশোর গ্যাংয়ের খপ্পরে কিশোরী উধাও

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুটিপাড়ার একদল সংঘবদ্ধ মাদকসেবী কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়েছে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণীতে পড়ুয়া কিশোরী ছাত্রী মারিয়া খন্দকার মিথি। গত ১৭ই জুন ২০২৫ইং তারিখে সকালে তাকে অপহরণ করে নিয়ে যায় এই চক্রটি।

এ বিষয়ে মারিয়ার মা মোছা: সাবিনা খাতুন বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এলাকায় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে তামাই কুটিপাড়ার কিশোর গ্যাংয়ের নানা তৎপরতা দেখা যায়। খেলাধুলার অযুহাতে গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্সের উচ্চ শব্দে এলাকাবাসীকে অতিষ্ঠ করা। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আরো মাদকসেবীদের নিয়ে হৈ চৈ করা, গভীর রাত্রি পর্যন্ত ইয়াবা গাজা সেবন করে নানা অপ্রিতিকর ঘটনা ঘটায়। চুরি ছিনতাই সহ সামাজিক ভাবে নানা অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এ বিষয়ে কুটিপাড়ার আলিম ব্যাপারী জানান, তার বাড়ির পাশেই প্রতিদিন ২০-২৫ জন করে মাদক সেবন করে। নিষেধ করলে তাকে নানাভাবে হুমকি দেয়। এলাকায় অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, এ সমস্ত মাদকসেবীরা অভিভাবকদের শাসন শোনে না যার কারণে স্থানীয় ভাবে কোনো ঘটনা ঘটে গেলে বিচার পাওয়া যায় না।  একের পর এক এলাকায় পরকীয়া প্রেম কিশোরী অপহরণ, পড়ালেখা করা ছাত্রীদের স্কুলে যাওয়ার রাস্তায় উত্যক্ত করা বাড়িঘরে হামলা করা কিশোরী মেয়েদের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অন্যত্র পার করিয়ে দেওয়াসহ বিভিন্ন এলাকার নেশাখোরদের এই পাড়ায় আশ্রয় দিয়ে নানা প্রকার অনৈতিক কার্যকলাপ করে থাকে। অনেক মেয়েদের জীবন বিনষ্ট করেছে এই সমস্ত মাদকসেবী কিশোর গ্যাংয়ের সক্রিয় ব্যক্তিরা। এই গ্যাংয়ের নেপথ্যে থাকা  মুল হোতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এবিষয়ে তামাই কুটিপাড়ার মাতব্বর সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মাদ আলী, আব্দুল লতিফ শেখ, সাবেক মেম্বর গোলজার হোসেন, মোকাদ্দেস ও গণ্যমান্য অন্যান্য ব্যক্তিদের কাছে মারিয়া খন্দকারের অপহরণের বিষয়টি জানালে তারা সামাজিক ভাবে বিচার দিতে অনীহা প্রকাশ করে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এতে প্রতিয়মান হয় যে কুটিপাড়া কিশোর গ্যাংয়ের কিশোরেরা কতটা ভয়ংকর হয়ে উঠেছে। এরা মাদক সেবনের পাশাপাশি দেশিও অস্ত্র নিয়ে প্রতিবাদকারীদের হামলা করার হুমকি দেয়। এবিষয়ে বাদী সাবিনা খাতুনের একটি অভিযোগে জানা যায়, তামাই কুটিপাড়ার  সাহেব আলী পুত্র সাগর, বুদ্দু শেখের পুত্র ইসমাইল, আব্দুল সালামের পুত্র ইয়াছিন সহ বারো তেরো জনের একটি চক্র এই মারিয়া অপহরণের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ জাকেরিয়া জানান, মারিয়া অপহরণের একটি  প্রথম অভিযোগ ও জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মেয়েটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.