1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাংবাদিক মামুন রেজার দাফন সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চিফ ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। আজ ২১ জন বাদ জোহর তার নামাজে জানাজা খুলনার দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতি সুতীরকুল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো: এনামুল হক সহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চ্যানেল ২৪ ঢাকা অফিসের আউটপুট এডিটর কাউয়ুম তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, দৈনিক ন্যাশনাল ডেক্স ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো: আতিকুর রহমান, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপি আহবায়ক মো: সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক সঠিক মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামাতের সেক্রেটারি মুশফিকুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের গোলাম রসুল খান, মোল্লা নাজমুল হক, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল, আলহাজ্ব সরোয়ার খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সরোয়ার খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, দিঘলিয়া জামে মসজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুর ইসলাম। প্রসঙ্গত, শুক্রবার ২০ জুন নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যথা অনুভুত হওয়ার পর রাত ৯ টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক মামুন রেজার প্রথম জানাজা ঔইদিন রাত সোয়া ১২ টায় জাতীসংঘ শিশু পার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ খুলনা প্রেসক্লাবে নেওয়া হলে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর রাতেই মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি ব্রম্মগাতি গ্রামে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.