1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু করছে সুপ্রিম কোর্ট

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

দীর্ঘ ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশকালীন বিরতির পর আগামীকাল রবিবার (২২ জুন) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

গত ৩ জুন থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি শনিবার (২১ জুন) শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্রে জানা গেছে, বিচারকার্য পরিচালনার জন্য ইতোমধ্যে ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত এই বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিটি বেঞ্চের জন্য নির্ধারিত বিচারিক এখতিয়ার উল্লেখ করে কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অবকাশের মধ্যেও হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত নির্ধারিত দিনে সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালনা করেছে। তবে রবিবার থেকে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ বিচারকার্য।

আদালত অঙ্গনে আশা করা হচ্ছে, দীর্ঘ ছুটির পর বিচারপ্রার্থীদের উপস্থিতি বাড়বে এবং বিচারক ও আইনজীবীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। নিয়মিত কার্যক্রমে ফেরার ফলে পিছিয়ে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে গতি আসবে বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.