1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা রাজু ও শামীমকে বহিষ্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

খুলনায় একটি রিভলবার, গুলি সহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিচ ইয়াবা সহ আটক শরনখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরনখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম শিকদার এবং খুলনা সিটি কলেজের সাবেক আহবায়ক রাজু আহমেদকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রসঙ্গত গত সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে একটি রিভলবার, দুই পিচ গুলি ও ২৭০ পিচ ইয়াবা সহ সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমেদ মুন্না এবং শরনখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.