1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক 

উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

বরিশাল জেলার উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল  অ্যান্ড  রুরাল ট্রান্সফরমেশন  ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সকাল সাড়ে ১০ টায় উজিরপুর মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাসের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।আরো বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাহমাতুল বাড়ি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূরহোসেন, ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফাইজুল হক রাড়ী সহ অনেকে।অনুষ্ঠানে উপজেলা  বিভিন্ন ইউনিয়ন থেকে ৭০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত করে তোলা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.