1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

দেশি ফল খেলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

দেশীয় ফল উৎপাদন ও ভোগ বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে ‘জাতীয় ফল মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা প্রচুর দেশি ফল বিদেশে রপ্তানি করছি। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল ও পেয়ারা। চীনে আম রপ্তানি সম্প্রতি শুরু হয়েছে। দেশি ফলের মান ও স্বাদ অনেক সময় বিদেশি ফলের চেয়েও উন্নত। ফলে রপ্তানি বৃদ্ধি পেলে দেশের কৃষকরা উপকৃত হবেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”

জাতীয় ফল মেলার উদ্বোধনকালে উপদেষ্টা জানান, তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২১ জুন (শনিবার) পর্যন্ত। পাশাপাশি ৬৪টি জেলা এবং ৪৩১টি উপজেলায়ও এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের ফল মেলার প্রতিপাদ্য— “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”।

তিনি আরও বলেন, “দেশীয় ফল অনেকেই ঠিকভাবে চিনেন না। বেশিরভাগ মানুষ বিদেশি ফল যেমন আপেল, আঙুরের প্রতি বেশি ঝুঁকছে। অথচ আমাদের দেশি ফল যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি অধিক স্বাদযুক্ত ও পরিবেশবান্ধব।”

মেলা ঘুরে দেখা শেষে উপদেষ্টা জানান, এ বছর সরকারি পর্যায়ের ২৬টি ও বেসরকারি পর্যায়ের ৪৯টি—মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এখানে দর্শনার্থীরা ফল চাষের আধুনিক প্রযুক্তি, রাসায়নিকমুক্ত ফল এবং দেশি জাতের ফল সম্পর্কে জানতে ও কিনতে পারছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.