1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

এখন থেকেই সকল নেতাকর্মীকে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে – মজিবুর রহমান মঞ্জু

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

১৭ জুন ২০২৫ এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক যৌথ সভা ১৭ জুন বিকাল ৫ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সফিউল বাসার, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানা আহবায়ক সুলতান মোহাম্মদ আরিফ ও হাতিরঝিল থানা আহবায়ক রিয়াজ উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে এবি পার্টি গঠন করেছি। নানা ব্যাঙ্গ বিদ্রুপ সহ্য করার পর দল এগিয়ে চলেছে। প্রথম যখন আমরা দল গঠনের উদ্যোগ নেই তখন ১৫/২০ জন মানুষ ছিলো, এখন কয়েক লক্ষ মানুষ এবি পার্টিতে যুক্ত হয়েছে। আমরা ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। রাজপথের সংঘর্ষ আর সাহসের মাধ্যমে আমাদের সামনে আগাতে হয়েছে। এখন সারাদেশের মানুষ আমাদেরকে চেনে, পরামর্শ দেয় কথা বলে। এগুলো আমাদের দলের নেতাকর্মীদের রক্ত, ঘাম শ্রমের মূল্য। সামনে জাতীয় নির্বাচন আসছে আমাদের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনে এবি পার্টি অংশগ্রহণ করবে। এখন থেকেই এবি পার্টির সকল নেতাকর্মীকে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পর এখন সময় এসেছে গোটা বাংলাদেশের সংগঠন কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ঢাকা মহানগর দক্ষিণে কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা সম্পন্ন হওয়ার পথে। আমরা চাই আমার বাংলাদেশ পার্টি যেভাবে নতুন রাজনীতির কথা বলছে, ঠিক সেভাবেই কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে নেতাকর্মীদের উৎসবমূখর অংশগ্রহণের নতুন নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।
সভায় এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার আহবায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.