1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গোবিন্দগঞ্জে মোবাইলে ডেকে নিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সংঘদবদ্ধভাবে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

১৭ জুন, ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাস্তা গ্রামের ফারুক, ফাঁসিতলা বাজার এলাকার কামারদহ ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব বহিষ্কৃত নেতা শাহাবুল ইসলাম সাবু ও খাঁ পাড়ার আতিয়ারকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

জানা যায়, কামারদহ সোনারপাড়ার মফিদুল ইসলাম পাপুলের সঙ্গে পূর্ব থেকে অভিযুক্তরা জমি নিয়ে দ্বন্দ্বে সৃষ্টির চেষ্টা করে আসতে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় কামারদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক অভিযুক্ত ফারুক মোবাইল ফোনে ভুক্তভোগীকে আতিয়ারের ফাঁসিতলা বাজারস্থ বৈঠকখানায় ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত আতিয়ার ভুক্তভোগীকে চেয়ার দিয়ে এলোপাথারি আঘাতের পাশাপাশি পকেট থেকে ধারালো চাকু দিয়ে আঘাতে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর আত্মচিৎকারে সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.