1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

যৌথবাহিনীর অভিযানে সৈয়দপুরে ভিসা প্রতারক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ০ দেখেছেন
Oplus_131072

নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে ভিসা প্রতারক চক্রের সোহেল (৩০) নামে এক সদস্যকে আটক করা হয়েছে।

গতকাল ১৭ জুন দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কুখ্যাত মোন্নাফ ডাকাতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল নীলফামারী জেলা কমিটির ‘জিয়া মঞ্চ’-এর সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযানের সময় রকি নামে তার এক সহযোগী পালিয়ে গেলেও পরে তাকে একই ইউনিয়ন থেকে আটক করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (চাকু), কয়েকটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে, যেগুলো প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ভিসা প্রতারক সোহেল এ্যাডভোকেট আনোয়ার হোসেনের নাম ব্যবহার করে গরীব ও নিরীহ মানুষের কাছ থেকে মিথ্যা ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন দুপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে ।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.