1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনায় রিভলবার গুলি সহ ছাত্রদল নেতা রাজু আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় একটি বিদেশি রিভলবার,গুলি ও ২৭০ পিচ ইয়াবা সহ সিটি কলেজের ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রাজু আহমেদকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে রাজুসহ মোট ৫ জনকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রুপসা ইস্টার্ন রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা বাজার উওর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন। স্থানীয় সুত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি টিম যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড ও চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর ৬ টা পর্যন্ত চলে। এসময় তারা ওই দুটি এলাকার ৩ টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং ২৭০ পিচ ইয়াবা সহ ৫ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। ৫ জন ঔই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজের ছাত্র দলের সাবেক আহবায়ক বলে ঔই সুত্রটি জানায়। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্য সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঔই ৫ জন ব্যতিত আরোও অনেককে রাতে আটক করা হয় চানমারী ও শিপইয়ার্ড এলাকা থেকে। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.