নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১৪ জুন শনিবার নারায়ণগঞ্জ শহরের বরফ কল মাঠে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনে পুরো এলাকাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক মতভেদ ভুলে একত্রিত হওয়া এই মিলনমেলা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
অনুষ্ঠান চলাকালে মাসুদুজ্জামান মাসুদ সকলের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
তিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং আগামীর পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জে এত বড় আকারের ঈদ পুনর্মিলনী দীর্ঘদিন পর দেখা গেল। এ আয়োজনে যেমন ছিলো আপ্যায়নের বিস্তর আয়োজন, তেমনি ছিলো সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আলোচনা ও আগামী দিনের পরিকল্পনার ইঙ্গিত।
এই আয়োজন নারায়ণগঞ্জ জেলাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যা মাসুদুজ্জামান মাসুদের জনপ্রিয়তার একটি বড় প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।