1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয়

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

একটি নিরপেক্ষ সংবাদচিত্র পাঠকদের উপহার দিতে পারে, তখন সে সংবাদপত্র শুধু পাঠকের খোরাক জোগায় না, একজন সাধারণ পাঠককেও সপ্রতিভ নাগরিক করে তোলে।গণমাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহের একটি সার্বিক চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ইলেকট্রনিক ও মুদ্রণ মাধ্যম এ দুই ধরনের গণমাধ্যম বিশ্বের প্রায় সব দেশেই চালু আছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। স্বাধীনতা-পরবর্তী বিগত নব্বই দশকের গোড়া থেকে আমাদের দেশে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে। বেড়েছে এর পরিসর। একসময় ক্যাবল বিটিভি ও দু-একটি পত্রিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল গণমাধ্যম।

গণমাধ্যমকর্মীরা প্রতিবাদী হবে, লড়াকু হবে, আপোসহীন হবে- এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু তা যদি গড্ডালিকা প্রবাহ হয় অথবা একটু নম্র করে বলতে গেলে বলতে হয়, দালালি বা ভাঁড়ামী হয় তাহলে সেটা কি গণমাধ্যমের পর্যায়ে পড়ে। হয়ত এটি ভাবার মত এখন কারো সময় নেই।

গণমাধ্যমে কাজ করার সৌভাগ্য মানে অন্য কিছু। আর যদি হয় টেলিভিশন তাহলে তো এক ফালি রোদের মত হাতের মুঠোয় পুরো বিশ্বকে পাওয়া। এমন ভাবনা বর্তমান সময়ে মিডিয়াতে কাজ করতে আসা তরুণ-তরুণীদের। তাদের চোখে মুখে বিস্ময়। তারা স্বপ্ন দেখে পুরো বিশ্বকে জয় করবার। এদিকে তরুণ-তরুণীরাই যে শুধু গণমাধ্যমে কাজ করার স্বপ্ন দেখে তা কিন্তু একদম নয়। কিন্তু এত পেশা থাকতে গণমাধ্যম পেশাকে কেন সবাই বেঁছে নিতে চাই?কেননা গণমাধ্যম মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে, বলতে, লিখতে, আলোচনা করতে, কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে সাহায্য করে। এছাড়া গণমাধ্যম মানুষের মত প্রকাশের একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে গণমাধ্যম সমাজ ও জাতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে।
তাই একটি কথা বলতে বড়ই ইচ্ছা করছে, গণমাধ্যম হোক সবার জন্য। মূল্যায়ন হোক অভিজ্ঞতার। একই হাতে হাত রেখে কাজ করার সুযোগ হোক সবার

মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করি, প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে-শুনে লিখি।’ আমি তার সাথে ষোলআনা একমত। যা খুশি তাই লিখে দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতা নয়। সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা।এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কচুরিপানার মত যেন ভেসে না যায় আমাদের সাংবাদিকতা।
সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। আপনাদের সবার সুন্দর স্বপ্ন গুলি পূরণ হউক। সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। সবার জন্য শুভ কামনা রইলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.