1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকদ্রব্য বিক্রির ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর থানার আওতাধীন চওড়া নগরপাড়া কাশীরাম বেলপুকুর ইউনিয়নের এলাকায় গড়ে তুলেছেন ‘মাদকের রাজ্য’। আধিপত্য বিস্তারের চেষ্টা করেন মিথ্যা মামলা ও হামলার ভয় দেখিয়ে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এমনই অভিযোগ উঠেছে এজাজুল ইসলাম বুলেট (২৭) পিতা: জাহিদুল ইসলাম বিরুদ্ধে।

সম্প্রতি তার মাদক বিক্রির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনা-সমালোচনার শোরগোল পড়ে গেলেও সৈয়দপুর থানা পুলিশের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বরং পুলিশ বলছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

সাম্প্রতি একাধিক ফেসবুক থেকে এজাজুল হক বুলেটের মাদকদ্রব্য ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এজাজুল ইসলাম বুলেট তার কোমরের কাছ থেকে লুকিয়ে রাখা মাদকদ্রব্য বের করে অপর এক যুবকের হাতে মাদকদ্রব্য ইয়াবার ট্যাবলেট দিয়ে টাকা নিচ্ছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের মধ্যে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তিনি ‘মাদকের রাজা’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তারা ভয় দেখিয়ে মিথ্যা মামলা দায়ের ও হামলার হুমকি দিয়ে থাকেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে এজাজুল হক বুলেট বলেন, ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন ভিডিও আমার আপনারা যা করার করেন আমিও দেখবো ।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সচেতন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.