নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউপির কালনা বিষ্ণুপুর গ্রামে তালের রস নামাতে গিয়ে গাছ থেকে পরে এক সাবেক গ্রাম পুলিশ সদস্য আদিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কালনা বিষ্ণুপুর গ্রামের চৈতন্যর ছেলে সুনীল (৪০) গতকাল বুধবার (৪জুন) রাত আনুমানিক ১০ টার সময় তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহর সৃষ্টি হয়। রাতেই স্ত্রীর উপর অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে কিছু দুরে পুকুর পাড়ে একটি তালের গাছে রস নামাতে উঠার সময় গাছ থেকে পিছলে নিচে বাসের খুঁটির উপর পরে যায়।এতে শরীরের বাম পাশের হাড় ভেঙ্গে বাসের খুঁটি শরীরের ডান পাশ দিয়ে বেরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা জানান, ঘটনা শুনেছি এ ব্যাপারে কোন অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।