1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে  ২ জুন বিকাল ৪ ঘকিকায়। বক্তব্য রাখেন- চ্যনেল এস হেড অব নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি মো: জোসেফ আলী চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- তাওহীদ ইসলাম (সমাজসেবক), পিন্টু দেবনাথ (এনটিভি, ইউরোপ, কমলগঞ্জ), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), মো: সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র, রাজনগর), আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র, কমলগঞ্জ), মো: ফরিদুল ইসলাম ফরাজ (দৈনিক ঘোষনা), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), রিপন আহমদ (সময়ের মৌলভীবাজার), ও অশ্বিনী সিনহা প্রমুখ। বক্তারা বলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর প্রায় ১৬ বছরের পুরাতন আইন- (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ৫ই এপ্রিল-২০০৯) যুগের সাথে তাল মিলিয়ে হালনাগাদ ও একাধিক উপ-ধারা, আইন সংশোধন করতে হবে। এর মধ্যে উল্লেখ যোগ্য ঔষদ বিষয়ক বিশেষ বিধান ( উপ-ধারা-৭২, উপ-ধারা-৭৩)। দক্ষ লোকবল নিয়োগ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো শক্তিশালী করতে হবে। ব্যাংক ও বীমা ও অনলাইনে বিভিন্ন প্রতারণা ঠেকাতে কঠোর আইন তৈরী করে ভোক্তা সাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অফিস করতে হবে। পাশা-পাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা পর্যায়ে নিজস্ব ভবন নির্মান করে কার্যক্রম পরিচালনার দাবী জানান বক্তারা। মতবিনিময় সভা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন- আপনাদের যৌতিক দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.