1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নওগাঁয় জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরদের নাম ঘোষণা 

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ১লা জুন এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাস স্ট্যান্ড ইস্পাইসি কফি আড্ডা এবং চাইনিজ রেস্টুরেন্টে সকাল ৮ টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলা শাখার আমীর আব্দুল আজিজ সুমন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু।
দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব।সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং মহিলা দায়িত্বশীলগণ।

প্রধান অতিথি বক্তব্যে জেলা আমির খন্দকার আব্দুর রাকিব বলেন,বর্তমান সময়ে ইসলামী আন্দোলন একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক ও জাতীয় অস্থিরতার পেক্ষাপটে দায়িত্বশীলদের ত্যাগ,নিষ্ঠা এবং আদর্শিক অঙ্গীকার নিয়ে কাজ করে যেতে হবে।সময়ের এই বাস্তবতায় দায়িত্বশীলদের আরোও বেশি সক্রিয়, সজাগ এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং আসন্ন নির্বাচনী কার্যক্রম জোরদার ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।আলোচনা শেষে প্রধান অতিথি মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলার শাখার নায়েবে আমীর মো: রফিকুল ইসলাম রফিক। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম বাবু। ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল লতিফ,সফাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম,এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাহতাব উদ্দিন, চান্দাশ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আরিফ উদ্দিন মোল্লা,হাতুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী, রাইগাঁ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো:মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.