1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শিখা প্রকল্পর আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২ দেখেছেন

ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা , ,বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিতহয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায়স ভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (মহিলা, সমাজসেবা এবং যুব উন্নয়ন) অফিসার, মাধ্যমিক স্কুল হতে আগত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ এবং সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিংএবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয়ই উনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫থেকে জানুয়ারি২০২৯পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলাতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিকপ্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং রোধে এবং রিপোটিং এন্ড রেসপন্ডিং ব্যবস্থা সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে এবং বিদ্যালয়কে সহিংসতা মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিখা প্রকল্পের প্রতিনিধিগণ শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
এছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রোজেক্ট অফিসারবৃ্ন্দ অনিক বিশ্বাস এবং কিশোর মিস্ত্রি, ভলান্টিয়ারসহ ব্র্যাক প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটিমূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাককারখানা, ডিজিটালপ্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.