ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের আইন অঙ্গনের জীবন্ত কিংবদন্তি,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯শে (মে) বৃহস্পতিবার দুপুরের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কুমার রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জ্যোতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান দুলাল ।
এই সময় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বাংলাদেশের আইন অঙ্গনের জীবন্ত কিংবদন্তি,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শুধু না? তিনি আমাদের উত্তর বঙ্গের আইকন ও উজ্জ্বল নক্ষত্র। যখন তিনি শিক্ষা মন্ত্রি ছিলেন তখন তিনি চেয়েছিলেন যে কোনায় কোনায় শিক্ষা প্রতিষ্ঠান হোক এমন চিন্তা চেতনা ছিলো। এই এলাকার শিক্ষার বিপ্লব ঘটবে পাশাপাশি বেকারত্ব দূর হবে।
শেষে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলী। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার স্যার কাছে একটি চাওয়া আমাদের তিনি যেনো আবার এই বিদ্যালয়ে একটি বারের জন্য হলেও আসে।
সহকারী শিক্ষক শিশুরাম মুর্মু বলেন, উত্তরবঙ্গকে এক সময় মংঙ্গা বা হতদরিদ্র পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে জানতো সকলেই। ঠিক সে সময় এই অঞ্চল থেকে, একজন জননন্দীত নেতা যিনি বাংলাদেশে এই অঞ্চলকে পরিচিতি করেছেন স্পীকার ও রাষ্ট্রপতি হয়ে তিনি আর কেউ নয় আমাদের এই বিদ্যাললের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জমির উদ্দীন সরকার স্যার। শুধু তাই নয় তিনি শিক্ষাকে প্রশারিত করার জন্য অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান করছেন যেটা আমাদেত গর্বের বিষয়।
এই সময় উপস্তিতি ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, জগেদ্বীস চন্দ্র বর্মন,শাহাজাহান আলী, সেলিনা বেগম, কামরুল নাহার ও অত্র বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান দুলাল।