মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়েছে ৷ স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে ৷ এতে প্রায় ২ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন৷
একই সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে , গাছপালা উপরে পড়ে কয়টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ৷ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রায়পুরের চররমণী মোহন , চরবংশী , দক্ষিন চরবংশী রামগতির চর রমিজ , বড়খেরি আলেকজান্ডার ,চরগাজী ও কমলনগরের কালকিনি , মাতব্বরহাট , পাটোয়ারিরহাট , সাহেবের হাট , চরফলকন , চরমার্টিন ইউনিয়নের অন্তত ৪০ টি গ্রামে পানি ঢুকেছে ৷
এতে বাড়িঘর , ফসলিক্ষেত , হাটবাজার , শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনপথে হাটুঁসমান পানিতে তলিয়ে গেছে ৷
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান , লক্ষ্মীপুরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছিল