1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ভুরুঙ্গামারীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের চলমান কর্মবিরতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ০ দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ দফা দাবী আদায়ে পূর্নদিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

গত ৫ মে থেকে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবানে বিভিন্নভাবে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল এবং শতভাগ পদোন্নতি- এই ৩ দফা দাবিতে দেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রথম ধাপে গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি দেয়া হয়। ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত অর্ধদিবস এবং ২৬ তারিখ থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা ।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সহ সভাপতি ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুকন-উদ-দৌলা রাসেল জানান, আমরা দীর্ঘদিন থেকে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবি পূরণ করে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষা করবেন ।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে শ্রেণী পাঠদানের ফেরার ব্যবস্থা করবেন। আমরা কোনভাবেই চাইনা কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হোক।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম বলেন , সরকারি শিক্ষক পদে যোগদান করে ওই পদেই অবসরে যেতে হয়, আমরা এ থেকে পরিত্রাণ চাচ্ছি। কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, শিক্ষকদের লাগাতার কর্ম বিরতির খবরটি এখনো আমি অবগত নই। তবে আমি খোঁজ খবর রাখার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.