1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক।

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ০ দেখেছেন

গবেষণায় বিশেষ অবদানের সীকৃতিস্বরুপ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ স্কুলের ৪ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার ২৮ মে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা গারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে সনদপত্র, মেডেল, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন – বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুল ভুক্ত গনিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, জীব বিজ্ঞান স্কুলভুক্ত ফিশারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. নাসিফ আহসান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক ইমতিয়াজ মাশরুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রান। উন্নয়ন ও অগ্রগতির আলো সমাজে ছড়াতে হলে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা অর্জন অত্যাবশ্যক।আমাদের শিক্ষকরা সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আজ যারা এ সন্মাননা পেয়েছেন, তাদের কাজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সমান প্রভাব বিস্তার করছে। এই অ্যাওয়ার্ড শুধু একটি সৃকৃতি নয়, বরং সকলের জন্য একটি অনুপ্রেওরনা। আমাদের উচিত গবেষণার পরিধি আরোও বিস্তৃত করা এবং গবেষণানালব্দ জ্ঞান সমাজে প্রয়োগযোগ্য করে তোলা। তিনি আরো বলেন, কেন্দ্রীয় গবেষণারের আধুনিক যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গবেষণার মান আরো উন্নত করা সম্ভব। আগামী বছর থেকে এই অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুন গবেষকদের আকৃষ্ট করতে ” ইমাজিং রিসার্চার অ্যাওয়ার্ড ” প্রবর্তনের বিষয়েও আমরা আন্তরিকভাবে বিবেচনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ খান। তিনি বলেন সব সময় পরিবর্তনের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার সুযোগ ও পরিবেশ অনেক উন্নত হয়েছে। উন্নত বিশ্বে এধরনের পুরস্কার গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। খুলনা বিশ্ববিদ্যালয়েও সেই পথে এগিয়ে যাচ্ছে। রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টারের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষকবৃন্দ ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.